PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে বাবা-শিশু হত্যাসহ চার মামলার আসামি লিটন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৩, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
| 116
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বাবা-শিশু হত্যাসহ চারটি মামলার আসামি আব্দুল হাকিম ওরফে লিটন (৩৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

‎গ্রেপ্তার লিটন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

 

‎পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, লিটনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি দীর্ঘদিন ধরে বিচারাধীন। পুলিশের নজরদারিতে থাকা লিটনের অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর টাঙ্গাইলের সারাটিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

‎ধুনট থানার নথি অনুযায়ী, লিটনের বিরুদ্ধে এফআইআর নং-৩, তারিখ ৭ ডিসেম্বর ২০১০, জিআর নং-১৮৬/১০, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় একটি মামলা রয়েছে। এ ছাড়া এফআইআর নং-১৪, তারিখ ২৭ নভেম্বর ২০১০, জিআর নং-১৮২/১০, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় এবং এফআইআর নং-১৬, তারিখ ২২ মে ২০১০, জিআর নং-৭৫/১০, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আরও দুটি মামলা রয়েছে।

 

‎পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে থাকা চার মামলার মধ্যে বাবা-শিশু হত্যার মতো গুরুতর অভিযোগও রয়েছে। মামলাগুলোর পর থেকেই তিনি দীর্ঘ সময় ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম ওরফে লিটনকে টাঙ্গাইলের সারাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ধুনট থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে বগুড়ার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

‎পুলিশ জানিয়েছে, পুরোনো মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST