PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি দিলেন সোহম

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
জুলাই ২৯, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
| 23
Link Copied!

টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। তিনি হুগলির আরামবাগের বাসিন্দা এবং ‘সোনম মুভিজ’-এর কর্ণধার।

শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে ‘মানিকজোড়’ নামে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহমকে অর্থ দেন। পরে ছবিটির নাম পরিবর্তন করে ‘পাকা দেখা’ রাখা হয়। সিনেমাটি মুক্তির পর ব্যবসায়িক সাফল্য পেলেও লাভের অংশ তিনি পাননি বলে দাবি করেন।

তার অভিযোগ, পাওনা টাকা চাইলে সোহম বারবার সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের কাছে টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি সোহম তখন বিধায়ক থাকায় তাকে চাপ দিলে ক্ষতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

শাহিদ আরও বলেন, পরে সরাসরি সোহমের সঙ্গে কথা বললে অভিনেতা জানিয়ে দেন, তিনি টাকা ফেরত দিতে পারবেন না। তার দাবি, ‘পাকা দেখা’ ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রির অর্থও সোহম পেয়েছেন এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে।

এদিকে, এটি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। চলতি বছরের জুনেও কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। তবে প্রতিশ্রুত সিনেমা নির্মাণ না হওয়ায় অর্থ ফেরত চাইলে সোহম বিধায়ক পরিচয় ব্যবহার করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।তবে দুটি অভিযোগের কোনোটিরই বিষয়ে সোহম চক্রবর্তীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দেশজুড়ে ব্যাপক অভিযান, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি আরব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST