PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি।

দৈনিক গণআওয়াজ
জুলাই ২১, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
| 19
Link Copied!

​মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ):
নওগাঁর পোরশা উপজেলা সদর মেইন সড়ক থেকে নিতপুর ইউনিয়ন পরিষদ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতের প্রধান রাস্তাটি চরম বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে।
​বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে রাস্তায় কাদা ও পানি জমে চরম ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা হাজারো সাধারণ মানুষ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। এই সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও দীর্ঘদিনের এই জলাবদ্ধতা ও কাদার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
​উল্লেখ্য, সড়কটি শুধু ইউনিয়ন পরিষদ বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মাধ্যমই নয়; এর সাথে সংযুক্ত রয়েছে উপজেলা প্রশাসন, স্থানীয় ক্যাম্প, নিতপুর খাদ্য গুদামসহ উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত করতে হয়।
​রাস্তাটির বর্তমান পরিস্থিতি নিয়ে নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান,
​”নিতপুর ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। সড়কটির গুরুত্ব বিবেচনা করে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে জনস্বার্থে বিষয়টি অগ্রাধিকার দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।”
​অন্যদিকে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী কিছুটা ভারাক্রান্ত কণ্ঠে বলেন,
​”আমাদের উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ের রাস্তাঘাটের সার্বিক খোঁজখবর রাখছেন। বিষয়টি নিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য (নওগাঁ-১) মহোদয়েরও নির্দেশনা রয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমরা এই রাস্তা সংস্কারের সুফল দেখতে পাবো।”
​গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই সংস্কার করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসীর জনভোগান্তির অবসান ঘটাতে উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  যশোরের ভবদহে ফের জলাবদ্ধতা:১৪০ কোটি টাকার প্রকল্পেও মেলেনি সুফল, পানিতে ডুবেছে ৫০ গ্রামের বেশি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST