PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে তারকাঁটার বেড়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৮, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
| 25
Link Copied!

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌

স্টাফ রিপোর্টার:-দামুড়হুদা ফিলিং স্টেশনের জমি দীর্ঘদিনের বিরোধের জেরে বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন সময়ে তারকাঁটার বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। অপর পক্ষ বলছে দীর্ঘদিন পরে আমার ক্রয় করা জমি বুঝে নিয়েছি।

উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিবেশ শান্ত করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ। পাম্পের মাঝখান দিয়ে তারকাটার বেড়া দেওয়াই জ্বালানি নিতে আসা বড় যানবাহন ও সাধারণ গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। শনিবার ( জুলাই) সকাল ৭টার দিকে তারকাঁটার বেড়া দিলে এসময় পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে। উভয় পক্ষকে শান্ত রাখতে এবং জ্বালানি তেল যাতে নির্বিঘ্নে সরবরাহ করতে পারে সে দিকে প্রশাসনের নজরদারিতে রাখা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। জানাযায়, দামুড়হুদা সদরের দশমীপাড়ার আব্দুল মান্নানের ছেলে পাম্প মালিক শাজাহান আলির নামে জমিটি থাকায় দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের ব্যবসা করে আসছে। ইতিমধ্যে জানাযায় শাজাহান আলী তার ছোট ভাইয়ের নামে ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেয়। পরে শাহাজাহান আলীর ছোট ভাই সেলিম হোসেন উক্ত ৯শতক জমি আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল আলম মিল্টন ও জুড়ানপুর গ্রামের আমেরিকা প্রবাসী মৃত চাঁদ আলীর ছেলে রুস্তম আলীর নিকট বিক্রয় করেন। যাহা শাহাজাহান আলি অস্বীকার করে তাহার ৯শতক জমি জাল করে রেজিষ্টি করেছে এমন অভিযোগ তুলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

 এ বিষয়ে শাহাজান আলি অভিযোগ করে বলেন, আমার এই জমি নিয়ে আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা থাকলেও প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক আমাকে মারধর করে পাম্প এলাকা থেকে বের করে দেয় এবং চলমান প্রতিষ্ঠানের পাশ দিয়ে তারকাঁটার বেড়া দিয়ে জায়গা ঘিরে নেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। আমি পুলিশকে জানালে

পুলিশ ঘটনাস্থলে আসলে তারা চলে যায়। কিছুক্ষণ পর আবার তার লোকজন নিয়ে সিমেন্টের পিলার পুতে তার কাটার বেড়া দিয়ে দেয়। তিনি আরোও বলেন আমি সরকারের কাছ থেকে নিলামের মাধ্যমে মোট ১৮ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে ৯ শতক জমি তার ছোট ভাই জাল দলিলের মাধ্যমে নিজের নামে নিয়েছেন বলে অভিযোগ করেন। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।আদালতের আদেশ অনুযায়ী প্রতিপক্ষ জমির অধিকার প্রমাণ করতে পারে, তাহলে আমি আইন মেনে জমি ছেড়ে দেব। কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক দখল নেওয়া সম্পূর্ণ বেআইনি আমি এর সুষ্ঠু বিচার চাই। এ দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল আলম মিল্টন বলেন, সেলিম হোসেন শাজাহানের আপন ছোট ভাই। আমি এবং রুস্তম আলি সেলিমের নিকট থেকে বৈধভাবে ৯ শতক জমি ক্রয় করেছি।বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার থানায় বৈঠক হয়েছে। আমরা বৈধভাবে জমি কিনেছি এবং জমির দখলও বুঝে নিয়েছি। পাম্পের তেলের সংরক্ষণাগার বা ট্যাংক আমাদের কেনা জমির মধ্যে পড়েছে। শাজাহানের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তিনি চাইলে জমিটি আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন, অথবা ভাড়া নিয়ে ব্যবহার করতে পারেন। এই ৯ শতক জমি শাজাহানের বাবা ও ছোট ভাই উপস্থিত থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন।এ বিষয়ে শাজাহানের ছোট ভাই সেলিম হোসেন বলেন, প্রথমে জমিটি তার বড় ভাইয়ের নামে কেনা হলেও পরে বড় ভাই আমার নামে ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে আমি সেই জমি শরিফুল আলম মিল্টন ও রুস্তম আলীর কাছে বিক্রি করি এবং বাবার উপস্থিতিতে তাদের কাছে জমি বুঝিয়ে দিয়েছি।স্থানীয়দের অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে তারকাঁটার বেড়া দেওয়ার ফলে ফিলিং স্টেশনে বড় ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের প্রবেশ ও চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।এ ঘটনায় বর্তমানে দামুড়হুদা ফিলিং স্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি দখল করা নিয়ে এমন একটা ঘটনা আমি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ওখানে কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। পরিবেশ শান্ত আছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সংসদে কথা বলতে না দিলে বাইরে বলব: হাসনাত আবদুল্লাহ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST