PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ভেড়ামারায় বাক প্রতিবন্ধী তরুণীকে বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টা

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৭, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
| 13
Link Copied!

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ৬৮ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে| অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের মৃত সাবদার আলী বিশ্বাসের প্রত্র মোঃ সামাদ আলী বিশ্বাস (৬৮)| তাঁর বিরুদ্ধে ভেড়ামারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১৬ই জুলাই) দুপুরে উক্ত তরুণী নিজ বাড়িতে ঘরে টিভি দেখছিল।এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না| তখন প্রতিবেশি তরুণীর ঘরে প্রবেশ করে তরুণীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

এসময় প্রতিবেশি এক মহিলা টের পেয়ে এগিয়ে আসলে মোঃ সামাদ আলী বিশ্বাস পালিয়ে যান। পরে তরুণীর মা-বাবা ভেড়ামারা থানায় অভিযোগ দিলে, থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সামাদ আলী বিশ্বাস নামে একজনকে আটক করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST