PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিকরগাছায় আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
জুলাই ১৬, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
| 53
Link Copied!

বিল্লাল হুসাইন।।

যশোরের ঝিকরগাছা উপজেলায় বেত্রাবতী নদীর তীর থেকে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের হাফিজুর রহমানের বাড়ি সংলগ্ন বেত্রাবতী নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ঝিকরগাছা থানায় খবর দেন।

নিহত সাখাওয়াত হোসেন সাকা (৫৫) উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা। তিনি ৮ নম্বর নির্বাসখোলা ইউনিয়নের ৫নাম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সাকা দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST