PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কাশিমপুরে মাহমুদুল কাজীর চক্রান্তে পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দৈনিক গণআওয়াজ
জুলাই ১১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
| 28
Link Copied!

স্টাফ রিপোর্টার, হাসমত:

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
১১ জুলাই ২০২৬ শনিবার সকাল ১১ টায় সারদা গঞ্জ ৪ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুরে কারিমা আক্তারের বাসভবনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুব কাজির স্ত্রী কারীমা আক্তার। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী মাহবুব কাজিকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে বড় ভাই মাহমুদুল কাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছেন। এমনকি মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
কারীমা আক্তার বলেন, তাঁর শ্বশুর জীবদ্দশায় ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করে দিয়েছিলেন। কিন্তু শ্বশুরের মৃত্যুর পর থেকে বড় ছেলে মাহমুদুল কাজী এককভাবে সম্পত্তি ভোগদখল করছেন এবং মাহবুব কাজি তাঁর প্রাপ্য অংশ বুঝে নিতে চাইলে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, কয়েক মাস আগে সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁর স্বামীকে পরিবারের অনুমতি ছাড়া জোরপূর্বক একটি পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে তিনি নিজ উদ্যোগে স্বামীকে সেখানে থেকে ফিরিয়ে আনেন। এরপর থেকেও তাঁর স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন।
কারীমা আক্তার দাবি করেন, গত ১০ এপ্রিল ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত মাহমুদুল কাজী তাঁদের বাসার আশপাশে এসে তাঁর স্বামীকে খোঁজাখুঁজি করেন। এ সময় মাহবুব কাজিকে সুযোগ পেলে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমার স্বামী তাঁর বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে নির্মিত বাড়ি, দোকান, হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে প্রায় ১৮ লাখ টাকা ভাড়া আদায় করতেন। এই অর্থ এককভাবে ভোগ করার উদ্দেশ্যেই আমার স্বামীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে কারীমা আক্তার আরও বলেন, “আমি আমার দুই সন্তানকে নিয়ে আজ চরম অসহায় অবস্থায় আছি। আমার স্বামীকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রের দায়িত্বশীল মহলের প্রতিও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
এদিকে, এ ঘটনায় পূর্বে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৭৮, তারিখ: ১০ এপ্রিল ২০২৬) করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। জিডিতে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ, প্রাণনাশের হুমকি এবং নিরাপত্তাহীনতার বিষয় তুলে ধরা হয়েছিল বলে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং মিথ্যা মামলা ও হয়রানি থেকে মাহবুব কাজিকে মুক্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

আরও পড়ুনঃ  জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-র‍্যালি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST