PriyoKhobor-PNG
সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সৌদি লিগে বর্ষসেরার দৌড়ে রোনালদো!

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
| 15
Link Copied!

আকাশ দাশ সৈকত

সৌদি প্রো লিগের (এসপিএল) বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আল নাসর ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করা শীর্ষ পাঁচজন খেলোয়াড়কে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।

এদিকে মাঠের লড়াইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়নশিপের নাটকীয়তা। ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল নাসর এগিয়ে থাকলেও এখনো শিরোপা নিশ্চিত বলা যাচ্ছে না। কারণ, তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকা অপরাজিত আল হিলাল এখনো শক্তভাবে টিকে আছে রেসে। ফলে নিজেদের শেষ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই আল নাসরের সামনে। একটু ভুল করলেই সুযোগ লুফে নেবে আল হিলাল।

 

তবে দলগত শিরোপার লড়াইয়ের মাঝেই ব্যক্তিগত অর্জনের দৌড়ে পাদপ্রদীপে রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করার পাশাপাশি সৌদি প্রো লিগে গোল ও অ্যাসিস্টের দারুণ সব মাইলফলক ছুঁয়েছেন সিআরসেভেন। পুরো মৌসুমে সাতবার ম্যাচসেরা হয়ে বর্ষসেরা হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

রোনালদোর পাশাপাশি বর্ষসেরার এই তালিকায় আছেন তার আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স। অভিষেক মৌসুমেই দারুণ ছন্দে থাকা এই পর্তুগিজ মিডফিল্ড থেকে ১২টি অ্যাসিস্টের পাশাপাশি একাধিক হ্যাটট্রিক করে নজর কেড়েছেন সবার।

এছাড়া সংক্ষিপ্ত তালিকায় বাকিদের মধ্যে আছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি, যিনি মৌসুমজুড়ে ৩২ গোল করে দুর্দান্ত পারফর্ম করেছেন। আর আল কাদসিয়াহ-এর হুলিয়ান কিনোনেস ৩০ গোল করে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ টপ-ফ্লাইট গোলদাতার রেকর্ড গড়ে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

আরও পড়ুনঃ  সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST