PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ

দৈনিক গণআওয়াজ
জুলাই ১০, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
| 24
Link Copied!

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১০ জুলাই-২০২৬) বেলা এগারোটায় নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম রোডে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-২ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বামনগ্রাম আরএইচডি রোড হতে তাহেরপুর জিসি রোড ভায়া রামসার কাজীপুর রোডে বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার, বিএনপি নেতা লিয়াকত আলী মাষ্টার, উপজেলা কৃষক দল নেতা দুলাল হোসেন প্রমূখ।

 

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ষ্টাটআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST