PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার কাহালুতে নিষিদ্ধ পিরেনহা মাছ বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
| 123
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পিরেনহা (চান্দা) মাছ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাছ স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়েছে।
‎শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ধারা ৫ অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরনবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎অভিযান শেষে জব্দ করা পিরেনহা (চান্দা) মাছ স্থানীয় মাদরাতুস সাহাবা মাদরাসায় বিতরণ করা হয়।
‎উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর মাছের চাষ, পরিবহন, ক্রয়-বিক্রয় এবং বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিষিদ্ধ ঘোষিত মাছের চাষ ও বাণিজ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার কাহালুতে মাদকসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST