PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য আটক​

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
| 29
Link Copied!

মেহেদী হাসান,শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল হ্যান্ডসেটসহ আব্দুল কাদের (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ডকের বাগান এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।​আটক আব্দুল কাদের শার্শা থানার নাভারণ রেল বাজার (গরুর হাটের পিছনে) এলাকার  সালাম গাজীর পালিত পুত্র।​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম ডকের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় জনতা চোর সন্দেহে আব্দুল কাদেরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে মোবাইল চুরির কথা স্বীকার করে।​তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পিছনে আব্দুল কাদেরের নিজ বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে বিভিন্ন মডেলের ৫টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইলসহ সর্বমোট ৭টি চোরাই মোবাইল উদ্ধার ও জব্দ করা হয়।​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামিনুল হক  জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দুপুরেই আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।​

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST