PriyoKhobor-PNG
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

প্রশাসনকে দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই, তারা দেশের জন্য কাজ করবে: ড. মঈন খান

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
| 38
Link Copied!

মোঃ নাজমুল হক মণি-নরসিংদী:

প্রশাসনকে দলীয় রাজনীতি করার কোন প্রয়োজন নেই তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি আজ শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন,বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা।সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়। তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয় করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয়ন করা যেত। পরে মঈন খান শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।

আরও পড়ুনঃ  সখিপুরে জোরপূর্বক ছোট ভাইয়ের মালিকানাধীন গাছ কেটে নিলো বড়ো ভাই।  
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST