PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাভারে শ্রমিক সুজন সজলের মৃত্যুর ঘটনায় শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ২৬, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
| 50
Link Copied!

খন্দকার জাহাঙ্গীর হুসাইন

সাভারের হেমায়েতপুরে অবস্থিত অবনী ফ্যাশন লিমিটেড-এর শ্রমিক মোঃ সুজন সজলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শ্রমিক নেতারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেন।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেত্রী লাভলী ইয়াসিন, কামরুন নাহার, মরিয়ম আক্তার শিউলি, নজরুল ইসলাম সবুজ, ইয়াহিয়া খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হেমায়েতপুরে অবস্থিত অবনী ফ্যাশন লিমিটেডের শ্রমিক মোঃ সুজন সজল একদিন কারখানায় অনুপস্থিত থাকার পর কর্মস্থলে গেলে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার কক্ষে ডেকে নেওয়া হয়। পরে তার মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে তারা অভিযোগ করেন, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বক্তারা বলেন, তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আগামী ৫ জুনের মধ্যে বিচারিক অগ্রগতি না হলে ৬ জুন ২০২৬ সকাল ১১টায় পদ্মার মোড় নামক স্থানে প্রতিষ্ঠানটির গেটে বিক্ষোভ, শ্রমিক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST