PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

যশোরে ২ কোটি টাকার ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
| 44
Link Copied!

স্টাফ রিপোর্টার যশোরঃ

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকার ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে । তিনি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে এ সোনা নিয়ে আসছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন। তিনি আরও জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। মোটরসাইকেলে আসার সময় সাহাব উদ্দিনকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হ

য়েছে।

 

আরও পড়ুনঃ  তেতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য প্রতিবাদে সংবাদ সম্মেলন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST