PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম 

দৈনিক গণআওয়াজ
জুন ২৫, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
| 25
Link Copied!

নিজস্ব প্রতিবেদক!

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম প্রায় সাড়ে ৪ মাস পর দায়িত্ব ফিরে পেলেন। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে প্রশাসক ও ইউপি সচিব শরিফুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যানের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২২ জুন এক অফিস আদেশ জারি করে তাকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।

আদেশ অনুযায়ী, মো. আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে ভুতুড়ে মিথ্যা মামলা করা হয়। পরে প্রায় ৪ মাস ১৭ দিন পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে

 স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পঞ্চগড়ের ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির সরকারের প্রতি।

তিনি আরো বলেন, আজ থেকে আমি শালবাহান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি।তিনি সকল নাগরিকদের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST