PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফণা তুলে আতঙ্ক ছড়ানো বিষধর সাপ, আতঙ্কে পুরো এলাকা; উদ্ধার অভিযানের দাবি এলাকাবাসীর

দৈনিক গণআওয়াজ
জুন ২২, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
| 72
Link Copied!

মোঃ আলম খান,

নেত্রকোনা প্রতিনিধিঃ

 

নেত্রকোনার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি ফণা তোলা বিষধর সাপের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শনিবার (২০ জুন ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আলী আহাম্মদ মাস্টার ও তাঁর ছোট ভাইয়ের বাড়ির মাঝের সরু রাস্তার পাশে সাপটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আলী আহাম্মদ মাস্টারের ভাতিজা সৌরভ সাপটিকে দেখতে পেয়ে ছবি ধারণ করেন। পরে সাপটিকে নিরাপদে তাড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে একটি হাতিয়ার আনতে গেলে ফিরে এসে দেখেন, সাপটি আর সেখানে নেই। এরপর থেকেই পরিবারের সদস্যসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, সাপটি ফণা তুলে ফোঁসফোঁস শব্দ করছিল, যা দেখে তারা ভীত হয়ে পড়েন। সাপটি কোথায় লুকিয়ে আছে তা জানা না যাওয়ায় বাড়ির শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা মদন উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বন বিভাগ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার প্রতি দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি শনাক্ত ও নিরাপদে উদ্ধার করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, “আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। সাপটি এখনও আশপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বিশেষজ্ঞদের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করা জরুরি।”

এলাকার সচেতন মহলও জনসাধারণকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিজে ধরার চেষ্টা না করা এবং দ্রুত স্থানীয় প্রশাসন বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ছবির ভিত্তিতে এটি গোখরা জাতীয় সাপ বলে ধারণা করা হলেও, বিশেষজ্ঞের পরীক্ষা ছাড়া সাপের প্রজাতি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে বাস্তবায়ন পরিষদের মানববন্ধনে বক্তারা ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু  বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST