PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি গঠন 

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
| 38
Link Copied!

সফিকুল ইসলাম রানা।

 

চাদঁপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

 

নবগঠিত এ কমিটিতে মোঃ শাকিল হাসান সভাপতি, মোঃ সাহাদাত হোসেন সাধারণ সম্পাদক, মোঃ মাসুম লস্কর সাংগঠনিক সম্পাদক এবং মাহিবির ইসলাম বাবু অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

রবিবার (২১ জুন) সংগঠনের তিন কার্যনির্বাহী সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ শাকিল হাসান বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাবে স্বপ্ন ছায়া বন্ধুমহল। এ লক্ষ্যে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন বলেন, স্বপ্ন ছায়া বন্ধুমহলের যাত্রাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমি সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলীয় সমন্বয় বজায় রেখে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের অন্যতম লক্ষ্য। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

 

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’ সমাজসেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবিক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।মনি বলেন, ধনাগোদা নদীর ভাঙনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনগণের জানমাল ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রাজারহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

ধনাগোদা তালতলী হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ধনাগোদা নদীর তীব্র ভাঙনে ফেটে গেছে মসজিদ ও ঈদগাহ মাঠের বাউন্ডারি দেয়াল; হুমকির মুখে বিদ্যালয় ভবন ও আশপাশের স্থাপনা।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST