
মোঃ নুরুদ্দিন
ভোলা প্রতিনিধি :
ভোলা জেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যুব ঐক্য মানবতার সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুর নবী (নওয়াব) মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার ভোলার হোটেল কুইন আইল্যান্ডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছেন মোঃ নুর নবী (নওয়াব) মজুমদার। তাঁর নেতৃত্বে যুব ঐক্য মানবতার সংস্থা এলাকার দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
সম্মাননা গ্রহণের পর মোঃ নুর নবী (নওয়াব) মজুমদার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।


