PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
| 37
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

 

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শপথের মাধ্যমে নতুন কমিটি সংস্থার কল্যাণ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

শনিবার সকাল ১১ টায় শহরের হোসেন বখত চত্ত্বর মিলনায়তনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা।

 

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. মো. আব্দুর রহমানের সভাপতিত্বে,শপথ বাক্য পাঠ করানোর পর নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।

 

এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন আহমদ বলেন, নতুন কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংস্থাকে এগিয়ে নেবে। অবসরপ্রাপ্ত যোদ্ধাদের কোনো সমস্যা যেন অবহেলায় না থাকে, সেটাই আমাদের অঙ্গীকার।

 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, আমাদের মূল লক্ষ্য সুনামগঞ্জের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করা। বিশেষ করে চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সম্মান বৃদ্ধিতে আমরা কাজ করব।

 

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন :সহ সভাপতি ল্যান্স কর্পোরাল (অব) জুলহাস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আমির হোসেন আমু, অর্থ সম্পাদক সার্জেন্ট ( অব) আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল( অব) আ: মোতালেব, সহ সাংগঠনিক সম্পাদক কর্পোরাল অব : মো নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক কর্পোরাল অব মো আব্দুল ছামাদ, প্রচার সম্পাদক সার্জেন্ট অব আবু শাহাদাৎ, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট অব মো জালাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কর্পোরাল অব মো মজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক সৈনিক অব মো রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সার্জেন্ট অব এম এ মান্নান, নির্বাহী সদস্য কর্পোরাল অব মো আব্দুল মালেক রাজা, নির্বাহী সদস্য কর্পোরাল অব মো আশরাফ উদ্দিন।

আরও পড়ুনঃ  যশোরের ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

আনুষ্ঠানিক এ শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। ##

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২০.০৬.২০২৬

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST