PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন এমপি ড. আতিক মুজাহিদের হাতে কুড়িগ্রামের নাজিম খানে পেল নতুন সাঁকো

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
| 51
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত পুরোনো কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিষয়টি উঠে আসার পর দ্রুত পদক্ষেপ নিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ কাজের শুভ উদ্বোধন হলো নতুন সাঁকোটির।

 

 

 

গত ২৪ মে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের হাঁসার পাড়ে নদীভাঙন রোধ প্রকল্পের জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন শেষে ফেরার পথে এমপি ড. আতিক মুজাহিদ-বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত জীর্ণ-শীর্ণ কাঠের সাঁকোটি পরিদর্শন করেন। তখনই তিনি সাংবাদিকদের নতুন সাঁকো নির্মাণের আশ্বাস দেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই পুরোনো সাঁকোটি সম্পূর্ণ ভেঙে পড়ে। স্থানীয়রা গণমাধ্যমে সেই চিত্র তুলে ধরলে বিষয়টি দ্রুত এমপি মহোদয়ের নজরে আসে।

 

 

তিনি তাৎক্ষণিকভাবে নতুন কাঠের সাঁকো নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশনায় দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে।

 

২০ জুন ২০২৬, বাছরা ঈদগাঁ মাঠের পাশে সেই কাঠের সাঁকোটির কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ (২৬-কুড়িগ্রাম-২)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক নারী-পুরুষ এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন সাঁকো পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

 

 

 

এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “জনগণের কষ্ট আমার কাছে অমার্জনীয়। সংবাদমাধ্যমে দেখার পরপরই আমি কাজ শুরু করি। আজ সাঁকোটি উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমার প্রতিটি পদক্ষেপই হবে জনগণের কল্যাণে, জনগণ আমাকে ভোট দিয়ে এমপি করেছে আমি জনগণের খেদমত করতে চাই সবসময়।

 

 

 

ড. আতিক মুজাহিদের জনবান্ধব উদ্যোগে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে এলাকায় এখন স্বস্তি।

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST