PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎বগুড়া উত্তর ধুনটের পাবলিকিয়ানদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
| 289
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলার উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবলিকিয়ানদের স্বেচ্ছাসেবী ও শিক্ষাবান্ধব সংগঠন ‘স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী উপদেষ্টা কমিটি এবং ৪৪ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

‎শনিবার (২০ জুন ২০২৬) সকালে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে শাহেদ আল হাবিবকে সভাপতি এবং খাইরুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহ-সভাপতি: মাহমুদুল হাসান সাগর, ইসতিয়াগ নাফিস, রাকিব আল হাসান ও আতিয়া আক্তার; সাংগঠনিক সম্পাদক: আল ইমরান শাওন; যুগ্ম সাধারণ সম্পাদক: শাকুরুল ইসলাম লিপটন, আশিকুর রহমান ও ঈশিতা আক্তার; অর্থ সম্পাদক: আল ইমরান; দপ্তর সম্পাদক: মাহবুবা আক্তার; পরীক্ষা ও অলিম্পিয়াড বিষয়ক সম্পাদক: রায়হান সরকার। এছাড়াও বিভিন্ন পদে আরও সদস্য দায়িত্ব পেয়েছেন।

 

‎সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালে উত্তর ধুনটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে ‘স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ’-এর আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, ক্যারিয়ার গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

 

‎সংগঠনটি নিয়মিতভাবে ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে মেধাবী শিক্ষার্থী নির্বাচন, শিক্ষার্থীদের জন্য বছরব্যাপী দিকনির্দেশনা ও গ্রুমিং সেশন, মেডিকেল ক্যাম্প আয়োজন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

‎বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২০-এর বেশি শিক্ষার্থী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত থেকে শিক্ষা সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

 

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে ‘স্বপ্নসিঁড়ি ছাত্রকল্যাণ সংঘ’ ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে এবং শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত অন্তত ৯জন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST