PriyoKhobor-PNG
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কাহালু নব-নির্মিত কাশিমালা কুবা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
| 53
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামে নব-নির্মিত কাশিমালা কুবা কেন্দ্রীয় জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) জুমার নামাজের পর আয়োজিত এক ধর্মীয় ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

‎এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তিনি মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক।

‎আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিক তালুকদার, মাহবুবুর রহমান, আজিজার রহমান বাবলু, সৈয়দ খিজির হায়াত মুসা, আব্দুর ওয়াহেদ, আনোয়ার হোসেন রিদয়, শাহ জালাল, সাবেক ইউপি সদস্য দুলাল হোসেন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, নব-নির্মিত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ক্যাশিয়ার রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি।

আরও পড়ুনঃ  তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত 

‎উদ্বোধন শেষে মসজিদের সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST