PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া মহানগর জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
| 37
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ১০টায় বগুড়া শহরের মালগ্রাম সিদ্দিকের মোড়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
৮ নম্বর ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারি আব্দুল হাদি শফিক, নামিরুল হক জর্জিস, ওয়ার্ড জামায়াতের আমীর মাহবুবুর রহমান রানা, সেক্রেটারি শরিফুল ইসলাম, যুবনেতা নাজমুস সাকলাইন নাকিব, সাজ্জাদুর রহমান সুমন, আবু রায়হান, আপেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যুব সমাজের শক্তি ও সম্ভাবনাকে মানবিক, সামাজিক এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “যুবকরাই পারে সমাজকে ধ্বংস ও অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে এনে উন্নয়ন, নৈতিকতা ও অগ্রগতির পথে এগিয়ে নিতে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়রা এমন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST