PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৪, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
| 65
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে রবিবার (১৪ জুন ২০২৬) বিকালে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা সায়েম মাহমুদ, সম্মানিত পুলিশ সুপার, বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ জিললুর রহমান এবং মোঃ ইব্রাহিম আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাকুল ইসলাম সবুজ এবং ৪নং এরুলিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম শহিদ। অনুষ্ঠানে এরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, যুবসমাজ, ক্রীড়াপ্রেমী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক সমাজ ও জাতির জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন। তারা মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বগুড়া গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত বক্তা ও স্থানীয় জনসাধারণ মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখা এবং মাদকাসক্তিমুক্ত বগুড়া গঠনে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পক্ষ থেকে উপস্থিত জনসাধারণের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST