PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

আজমল হোসেনের পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৯, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
| 39
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজমল হোসেন-এর মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মহাস্থান দক্ষিণপাড়া গ্রামে অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমাজসেবক এবং মরহুমদের আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমদাদুল হক। মোনাজাতের পূর্বে তিনি তাঁর বক্তব্যে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, তাদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করার ফজিলত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সন্তানের নেক আমল ও আন্তরিক দোয়া পিতা-মাতার জন্য সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম।
বিশেষ মোনাজাতে আলহাজ্ব আজমল হোসেনের মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ, মাওলানা রবিউল ইসলাম, আলমগীর হোসেন লালু, হেলাল মিয়া, রহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাশেদ, আবু সাহেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমদের জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  বগুড়া মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST