
দিঘলিয়া প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল খুলনা অঞ্চলের দুই দিনের সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল ৪টায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এসব কর্মসূচিতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ধর্মীয় অনুষ্ঠান, কৃষি পুনর্বাসন কার্যক্রম, রাজনৈতিক মতবিনিময় সভা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, কৃষি উপকরণ, সার এবং আমন ধানের বীজ বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করবেন।
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করবেন। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ কর্মসূচিগুলো সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং কৃষিসহ বিভিন্ন খাতে জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।


