PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার

দৈনিক গণআওয়াজ
জুন ১৮, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
| 41
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

 

 

দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দলীয় সকল পদ পদবী থেকে বহিস্কার করা হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল ও যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট স্বাক্ষরিত পত্রে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃত নেতারা হলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগাঠনিক সম্পাদক ফিরোজ মন্ডল।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে এই দুই নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি পৌর বিএনপির নজরে আসলে তাদের এই বহিস্কারদেশ প্রদান করা হয়। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট তাদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST