
আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম:
খুলনার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশাসনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে প্রেসক্লাব সবসময় সচেষ্ট থাকবে। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তেরখাদার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ সিফাত, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, এম বাবুল সরকার, মোল্লা সেলিম আহমেদ, ডা. সুধাংশু কুমার, সদস্য সচিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম এবং সদস্য এস. এম. মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


