PriyoKhobor-PNG
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ 

দৈনিক গণআওয়াজ
জুন ১৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
| 88
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:

 

পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রি ধান -৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স বীজ ধান বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির আওতায় ১৭ জুন বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের ৩৫ জন সহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষক কে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা ও পীযুষ কান্তি মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ , মোঃ আব্দুল্লাহ , স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, একাউন্ট অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা। এসময় ইউপি সদস্য ও এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে ৩৫০ চারা রোপণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST