PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় বদ্ধ বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
| 84
Link Copied!

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:

 

পাইকগাছায় বদ্ধ নদী থেকে বিরিঞ্চি পদ মন্ডল ( ১০৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১৫ জুন সোমবার ভোরে উপজেলার লতার বাহিরবুনিয়া এলাকার মুনসুর সরদারের বাড়ির সামনে বদ্ধ বেতাঙ্গী নদীতে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। বৃদ্ধ বিরিঞ্চি পদ মন্ডল একই এলাকার পুতলাখালী গ্রামের মৃত মহেন্দ্র কুমার মন্ডলের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বিরিঞ্চি পদ মন্ডল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। রোববার রাত ৯ টার তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই রাতে তিনি আর বাসায় ফেরেননি বলে মৃতের পরিবার জানিয়েছেন।

থানার ওসি গোলাম কিবরিয়া জানান সোমবার ভোরে এলাকাবাসী বদ্ধ বেতাঙ্গী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত এবং মৃতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সিএমপি'র বাকলিয়া থানা পুলিশের অভিযানে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST