PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দ্বীপ জেলা ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী  ‎

দৈনিক গণআওয়াজ
জুন ১৪, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
| 57
Link Copied!

মোঃ নুরুদ্দিন

ভোলা প্রতিনিধি:

গড়বো সমাজ, গড়বো দেশ — মানবতার বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে দ্বীপজেলা ভোলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা আজ গৌরবের সঙ্গে অতিক্রম করেছে সফলতার চারটি বছর। এই দীর্ঘ পথচলায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা মানবসেবার ব্রত নিয়ে নিরলসভাবে সামাজিক, মানবিক, শিক্ষামূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

‎এই চার বছরের অর্জনের পেছনে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবীর ত্যাগ, পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতা। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তারা সময়, শ্রম ও ব্যক্তিগত স্বার্থকে তুচ্ছ করে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।

‎সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা, পরিবেশ সচেতনতা, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

‎৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সংগঠনের সকল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও স্বেচ্ছাসেবীদের। তাদের সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই অবস্থানে পৌঁছানোর মূল শক্তি।

‎আসুন, মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করি এবং একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

‎শুভ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

‎একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন

আরও পড়ুনঃ  বগুড়ায় গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু: দুই কন্যা সন্তান নিখোঁজ, বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে অসহায় মা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST