PriyoKhobor-PNG
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় দোয়া ও আলোচনা সভা

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
| 18
Link Copied!

এস আর নিরবঃ

যশোরের ঝিকরগাছায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন ২০২৬) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন ও ঝিকরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কুল্লা বাজারে এবং ঝিকরগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে জয়কৃষ্ণপুর গ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এমপি। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি এমপি অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST