PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাজনাব ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৩, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
| 25
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাছেন আলী বিটি, ইউপি সদস্য, বাজনাব ইউনিয়ন পরিষদ, বেলাবো, নরসিংদী।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আলমগীর হোসেন, সাবেক সেনা সদস্য ও সমাজসেবক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে জনাব হাছেন আলী বিটি বলেন,

“বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে, স্বল্প খরচে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”

পরে উপজেলা সমন্বয়কারী জনাব আতাউর রহমান সানি গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং সাধারণ মানুষ কীভাবে এ সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা, যা সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর বাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জোছনা বেগম এবং সাবেক সেনা সদস্য জনাব আলমগীর হোসেন। বক্তারা গ্রাম আদালতের ইতিবাচক দিকগুলো তুলে ধরে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  জীবননগর তরুণদের কর্মসংস্থানের জব ফেয়ার অনুষ্ঠিত

স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে মানুষের জানার সুযোগ বৃদ্ধি পাবে এবং তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST