PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগর ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি লিটন, সেক্রেটারি আরিফ

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
| 81
Link Copied!

স্টাফ রিপোর্টার:

 

ঐতিহ্যবাহী জীবননগর শহরে জীবননগর ক্লাব নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ সেবাকে সামনে রেখে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গতকাল সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবন নগর ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে সভাপতি হিসেবে মাজেদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক হিসাবে আরিফুল ইসলাম জোয়ারদার নির্বাচিত হন।

 

অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সহ-সভাপতি জাহিদুল ইসলাম,তারিফ হাসান ও আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মুম শাহরিয়ার ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মিলন,দপ্তর সম্পাদক আশিকুর রহমান প্রতীক, কোষাধক্ষ্য আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ফুটবল সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওক্রিকেট সম্পাদক ইমরারুল হক শিখন নির্বাচিত হন।

 

এছাড়া নির্বাহী সদস্য পদে মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ইমন হোসেন, রবিউল ইসলাম, শিমুল হোসেন ও হাসানুজ্জামানকে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত সভায় নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 

এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসেন, জীবন নগর প্রেসক্লাবের সভাপতি এম.আর বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মামুনুজ্জামান আদুন, বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুর রহমান, শিক্ষাবিদ মমিন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আলী ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এএম মোস্তফা কামাল।

আরও পড়ুনঃ  বেলাবোতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST