
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা স্বাস্থ্য ও প পঃ পঃ কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতানুল ইমাম, ইউ আর সি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আজিজআলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা বৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মাসিক সমন্বয় সভায় সবচেয়ে যে বিষয় টি জনগুরুত্বপূর্ণ মনে করে তুলে ধরেন সেটি হলো পোরশা উপজেলায় মাদকের ভয়াবহতা দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কে সমাজ থেকে মাদক নির্মুল করতে এগিয়ে আসতে হবে। কারণ এই মাদক যুবসমাজ কে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তবে স্থানীয় পুলিশ এবং আমাদের বিজিবি সদস্যরা এটি নির্মুল করতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রাম পুলিশ কিন্তু তার বাইরে না।


