PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

থামছে না সড়ক দুর্ঘটনা 

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
| 29
Link Copied!

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ।

এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

 

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আতানারানপুর গ্রামের মাহিন্দ্রা চালক রহিম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী নাসরিন এবং আরও দুইজন রয়েছেন। হাসপাতালে তাদের গুরুতর অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মোহনপুর থানার অফিসার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুনঃ  খুলনা প্রেস ক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের আগমন: নির্বাচন বানচালের অভিযোগ ছবিতে ভিন্ন চিত্রে বিতর্ক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST