
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে একটি পুকুর থেকে ৫ লাখ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। কেশপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত মহাতাপ উদ্দিন মোড়লের পুত্র জহুরুল ইসলামের শরীকানা পুকুর থেকে ৮ জুন সকাল ৬টার দিকে মঙ্গলকোট গ্রামের রোমান হোসেন, আবুল কালাম বিশ্বাস, রিফাত হোসেন, শফি শেখ, মোসলেম উদ্দিন বিশ্বাস, মামুন হোসেন, সুমন হোসেন, মিজানুর রহমান, সুফিয়া বেগম, বিউটি বেগম -সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন ১০ মন কই মাছ, ৫ মন কাতল মাছ ও অন্যান্য মাছ সহ আনুমানিক ৫ লাখ টাকার মাছ লুট করে বিক্রয় করে দেয়। বিক্রয় করে ফেরার পথে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জরুল ইসলাম ও তার পুত্ররা লুট করার ঘটনার কারণ জানতে চান। এ সময় মাস লুটকারীরা লোহার রড, জিআই পাইপ, লোহার শেকল-সহ দেশীয় অস্তে সজ্জিত হয়ে জহুরুল ইসলাম এর ছোট পুত্র সজল হোসেন (২৩) এর উপর হামলা চালায়। হামলায় সজল হোসেন মারাত্মক আহত হয়। হামলাকারীরা এ সময় জহুরুল ইসলামের ভাইজি আরিফা খাতুন (১৮) কে মারপিট করে ৬আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়। অতদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


