PriyoKhobor-PNG
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
| 77
Link Copied!

জাহিদহাসানঃ

বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় বেনাপোলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর শেখ।

এসময় বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। বক্তারা দাবি করেন, একটি মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু  
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST