PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঠাকুরগাঁওয়ে ২২০ বছরের পুরনো আম গাছ, ফল ধরে লাখ টাকার।

দৈনিক গণআওয়াজ
জুন ৭, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
| 43
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তবর্তী মন্ডুমালা গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ২২০ বছরের পুরনো একটি বিশাল সূর্যপুরী আম গাছ।

দূর থেকে দেখতে অনেকটা বটগাছের মতো হলেও এটি আসলে একটি প্রাচীন আম গাছ, যা এখন স্থানীয়দের কাছে বিস্ময় ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

প্রায় দুই থেকে তিন বিঘা জমি জুড়ে ছড়িয়ে থাকা এই গাছটির রয়েছে শতাধিক ডালপালা। প্রতিবছর গাছটিতে বিপুল পরিমাণ আম ধরে এবং মৌসুমে লাখ টাকার আম বিক্রি হয় বলে জানান গাছটির মালিক।

স্থানীয়দের দাবি, এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীন আম গাছগুলোর মধ্যে এটি অন্যতম।

বিশাল এই আম গাছটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে আসছেন। এলাকাবাসীর মতে, যথাযথ পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ  চিত্রা মহিলা ডিগ্রী কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST