PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্গাপুরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
| 34
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে পুলিশের অভিযানে রিংকি খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রিংকি খাতুন (২৬) দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী। এ সময় তার কাছ থেকে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামি রিংকি খাতুনকে শনিবার (৬ জুন) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎জানাগেছে, শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে রিংকি খাতুনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

‎দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST