PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী আটক।

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
| 17
Link Copied!

ইনছান আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার সহযোগী সুজন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকায় সুজন আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখান থেকে জীবন মন্ডল ও সুজন আহমেদকে ৩২২ পিস ইয়াবা এবং ১৯ বোতল কোরেক্সসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের মো. আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।

পুলিশ জানায়, জীবন মন্ডলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে.......মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST