PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জামিনে মুক্তির পরও স্বস্তি নেই: কটিয়াদীতে ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
| 104
Link Copied!

বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও নিজ বাড়িতে বসবাসে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সবুজ মিয়া। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মেয়াদে কারাবরণ শেষে হাইকোর্ট থেকে তিনি ও তার পরিবারের আরও পাঁচ সদস্য জামিনে মুক্তি পান। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরও মামলার প্রতিপক্ষ বাচ্চু ও মাহফুজ গংদের কারণে তারা নিজ পৈত্রিক ভিটায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড়িতে বসবাসে বাধা সৃষ্টি করছে।

সবুজ মিয়া বলেন, “আমরা এই অন্যায় হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচার চাই। পাশাপাশি আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জয় বাংলা স্লোগানে বিদায় জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST