PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
| 64
Link Copied!

এম এ রাশেদ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে বগুড়া শহরের কলোনীস্থ শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত “দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬” সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, অতীতের সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছিল। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রেখেছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, ডা. মো. আব্দুস সামাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, ড. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, মাওলানা আব্দুল হালিম বেগ, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন এবং ক্বারী আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, অ্যাডভোকেট শাহিন মিয়া, মাওলানা হেদায়েতুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ এবং অধ্যাপক আব্দুস সালাম তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  লক্ষীপুরে ৮টি দোকান ও মসজিদ পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST