PriyoKhobor-PNG
সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ

দৈনিক গণআওয়াজ
জুন ৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
| 120
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়ার ধুনট উপজেলা উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই দক্ষিণপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ সাবিনা খাতুন (৩০), স্বামী মোঃ শাকিল (কাতার প্রবাসী), ধুনট থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

‎অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে একই গ্রামের মোঃ নাজমুল হক (২৬), তার পিতা মোঃ হানজেলা (৫০), মাতা মোছাঃ নাজমা খাতুন (৪৫) এবং বোন মোছাঃ আঞ্জুয়ারা খাতুন (২২) সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগীর বসতবাড়িতে প্রবেশ করেন।

 

‎ভুক্তভোগী সাবিনা খাতুন অভিযোগ করেন, ঘটনার সময় তিনি তার চার বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার গলায় থাকা প্রায় ১২ আনি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, এবং ঘরে সংরক্ষিত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধর করে শারীরিকভাবে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

‎অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তাকে একটি কক্ষে আটকে রেখে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী হিসেবে অবগত রয়েছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

 

‎সাবিনা খাতুন জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

‎এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ ওসমান গণি বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বাউয়েটে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

 

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST