PriyoKhobor-PNG
রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া দুপচাঁচিয়া আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
| 74
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ মকবুল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে আম কুড়াতে যান মকবুল হোসেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাঁর নাতি মোঃ সেলিম ঘুম থেকে উঠে পুকুরপাড়ে গিয়ে দাদাকে পানির ওপর উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মকবুল হোসেনকে পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ধারণা, আম কুড়ানোর সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর বিষয়ে সন্দেহজনক কোনো তথ্য না পাওয়ায়, আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST