PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
জুন ৪, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
| 76
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি এবং রাজধানী ঢাকায় ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় শেরপুর হাইওয়ে ইসলামী ব্যাংক শাখার সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন শ্রেণির গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শামীম আহমেদ, বাবুল হোসেন, মঈনুল হাসান, নুরুল ইসলাম, গোলাপ, শাহিন আলম, আব্দুল মমিন, নুরুল হুদা, আব্দুল বারি, জহুরুল ইসলাম, মতিউর রহমান, আব্দুর রউফ ও বাকি বিল্লাহসহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে এস আলম গ্রুপের প্রভাবের মাধ্যমে ইসলামী ব্যাংকের মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা হয় এবং প্রকৃত উদ্যোক্তাদের সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এর ফলে দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে এবং গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান পরিচালনা ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে পূর্বের স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংক খাতের অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ইসলামী ব্যাংকের সুনাম ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST