PriyoKhobor-PNG
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নড়াইলে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

দৈনিক গণআওয়াজ
জুন ৩, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
| 66
Link Copied!

দ্বীন ইসলাম,নড়াইল প্র‌তি‌নি‌ধি

নড়াইল সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কে একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক মো. আকবর হোসেন (২৮) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।

নিহত জাহানারা বেগম যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী। অপরদিকে নিহত অ্যাম্বুলেন্স চালক মো. আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার কলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহানারা বেগম তার স্বামী আবু তাহেরের মরদেহ নিয়ে ঢাকা থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন মারা যান। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ইসান নামে এক ব্যক্তি আহত হন।

হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে পশুর চামড়া, জনদুর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST