PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জনগাঁও নারী ফুটবল একাডেমী বনাম দেবিগঞ্জ ফুলবাড়ী প্রমিলা ফুটবল একাডেমী মহিলা প্রীতি ফুটবল ম্যাচ।

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
| 80
Link Copied!

মো. আরফান আলী :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১লা জুন, সোমবার বিকেল ৪:৩০ টায় জনগাঁও খেলার মাঠে জনগাঁও নারী ফুটবল একাডেমি কর্তৃক বিশেষ প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও নারী ফুটবল একাডেমির সাথে প্রতিদ্বন্দ্বী দল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী প্রমীলা ফুটবল একাডেমী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনগাঁও গ্রামের কৃতি সন্তান শেরপূর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর পরিমল রায়, বিএনপি ১নং ভোমরাদহ ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সা. সম্পাদক খালেকুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আলম চন্দ্র, উপজেলা যুব দল সা. সম্পাদক দিদারুল ইসলাম রানা, সমাজ সেবক হাবিবুল্লাহ, ইউপি সদস্য লুৎফর রহমান, মানষ কুমার রায়, খেলা পরিচালনাকারী সভাপতি মানিক চন্দ্র বর্মন, সা. সম্পাদক মোহন চন্দ্র, পীরগঞ্জ খেলা কল্যাণ সমিতির সা. সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

উক্ত জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ উপভোগের জন্য সপরিবার সবান্ধব আমন্ত্রণ রইল।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে গতি: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইনের কৃতিত্ব
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST