PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গোবিন্দগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা অবস্থায় রাজা মিয়ার মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
| 69
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ ,স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম রফিকুল ইসলামের পুত্র বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তিনি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের নামাজে জানাজা সোমবার দুপুর ২টায় রাখালবুরুজ কাজির চক আকন্দ বাড়ীস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা রাজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমির গাছ কাটায় উত্তেজনা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST