PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শার উলাশী ফোরকানিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৩১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
| 84
Link Copied!

মেহেদী হাসান, শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার উলাশী ফোরকানিয়া মাদ্রাসা ও মক্তবের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে ঈদুল আজহার শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে। নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উলাশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর কবির’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শার জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ ও উপস্থিত সবার মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং মাদ্রাসার উন্নয়ন ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাজেট কার্যকরের আগেই যশোর জুড়ে সিগারেটের বাড়তি মূল্য আদায়; নিরব প্রশাসন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST